logo

পবিত্র আশুরা ২৬ জুন

পবিত্র আশুরা ২৬ জুন
ছবি : সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস পবিত্র মহররমের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহররম মাসের চাঁদ দেখাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস পবিত্র মহররম।

সৃষ্টির আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত। মুসলিম বিশ্বের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ।

‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। আরবি প্রথম মাস মুহররমের ১০ তারিখকে ইসলামি পরিভাষায় ‘আশুরা’ বলা হয়।

ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য ইমাম হোসেন (রা)-এর আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ওই ঘটনার আগেও এ দিনে নানা তাৎপর্যময় ঘটনা ঘটেছে। এই দিনে পৃথিবীতে অনেক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে বলে হাদিস শরিফে উল্লেখ রয়েছে।