logo
Advertisement

মহানবীর (সা.) ভালোবাসায় রুহামা ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মহানবীর (সা.) ভালোবাসায় রুহামা ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স
রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের সিরাত কনফারেন্সে অতিথিরা। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে। ছবি: ফাউন্ডেশন সৌজন্যে

রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সিরাতবিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুল খিদমা আল ইসলামিয়া ঢাকার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়।

প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের এ আয়োজনের প্রধান মেহমান ছিলেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে নিয়ে দেয়ালে দেয়ালে লেখা, লাইটিং করা কিংবা ঢোল-তবলা বাজানো প্রকৃত রাসুলুল্লাহর আদর্শ নয়। রাসুলুল্লাহকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার দৃষ্টান্ত সঠিকভাবে প্রকাশ করতে হবে।

প্রতিযোগীদের উদ্দেশে রুহামা ফাউন্ডেশনের আহ্বায়ক, জামিয়াতুল বালাগ ঢাকার প্রিন্সিপাল মুফতি আহসান শরীফ বলেন, তোমরা রাসুলুল্লাহর জীবনী বলছ, পড়ছ এবং শুনছ। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এর প্রয়োগ করতে হবে। রাসুলুল্লাহ ছিলেন পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা, নবীদের মধ্যে সেরা। হাশর, কবর এবং সর্বত্রই তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসুল। প্রিয় নবীজির শ্রেষ্ঠ গুণাবলি আমাদের মধ্যেও গ্রহণ করতে হবে। নিজেকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে হবে।

ফাউন্ডার মেম্বার মুফতি আবদুল কাইয়ূম হানাফির সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ফাউন্ডার মেম্বার মাওলানা হাবীবুর রহমান, হাফেজ মুফতি মোহাম্মদ সাঈদ, মুফতি আমিন হানিফ, মুফতি আব্দুর রহীম বিপ্লবী, মুফতি মাহবুব হাসান, মাওলানা ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মাওলানা সাইফুল্লাহ আল জাহিদ, মুফতি জাফর আহমাদ, মুফতি সাঈদ আবরার নদভী, মাওলানা কামরুজ্জামান রহমানী প্রমুখ।