দোয়া মাসুরার বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়া মাসুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দরুদ শরিফ পাঠের পর এ দোয়া পড়া হয়। এটি পড়া সুন্নত। এটি পড়ে নামাজ শেষ করার জন্য সালাম ফেরাতে হয়।
দোয়া মাসুরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। নিজের ওপর জুলুম করার স্বীকারোক্তি দিয়ে গুনাহের ক্ষমা চাওয়া হয়। নিজের অক্ষমতা প্রকাশ করা হয়। কল্যাণ প্রার্থনা করা হয়। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়।
দোয়া মাসুরা
اللَّهمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كثِيرًا، وَلا يَغْفِر الذُّنوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِر لي مغْفِرَةً مِن عِنْدِكَ وَارحَمْني، إِنَّكَ أَنْتَ الْغَفور الرَّحِيم
দোয়া মাসুরার বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, জুলমান কাসিরাও, ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা, ইল্লা আংতা, ফাগফিরলি, মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আংতাল গাফুরুর রহিম।
দোয়া মাসুরার বাংলা অর্থ
হে আল্লাহ, আমি নিজের ওপর অনেক অপরাধ করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। আমার ওপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
হাদিসে আছে, একবার আবু বকর সিদ্দিক (রা.) হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে বললেন, আমাকে নামাজের মধ্যে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। তখন তিনি দোয়া মাসুরা শিখিয়ে দেন। (সহিহ বুখারি, হাদিস: ৮৩৪)