logo

৮৬ কেন্দ্রে এগিয়ে আন্দা‌লিভ রহমান পার্থ

৮৬ কেন্দ্রে এগিয়ে আন্দা‌লিভ রহমান পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোলা-১ (সদর) আস‌নের ১১৪‌ কে‌ন্দ্রের ম‌ধ্যে ৮৬টির ফলাফলে এগি‌য়ে আছেন বিএন‌পি জো‌টের প্রার্থী ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী প্রার্থী হি‌সে‌বে দ্বিতীয় অবস্থা‌নে র‌য়ে‌ছেন জামায়া‌তে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপ‌জেলার সহকারী রির্টা‌নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এই তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

তথ‌্য অনুয়ায়ী, ভোলা-১ আস‌নের গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ পে‌য়ে‌ছেন ৭৪ হাজার ৯০৯ ভোট। দাঁড়িপাল্লার প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৫৭ হাজার ১০৮ ভোট। হাতপাখা প্রতীকে ১৬ হাজার ১৫৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মো. ওবায়দুর রহমান। 

আসনটিতে মোট ভোটার সংখ‌্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোট কেন্দ্র সংখ‌্যা ১১৪ ও ভোট কক্ষ সংখ‌্যা ৮৩৪টি। এই আস‌নে মোট প্রার্থী ছি‌লেন আটজন।