ঝিনাইদহ-৪ আসনে তৃতীয় হলেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা আবু তালিব। ধানের শীষে প্রতীকে রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা আবু তালিব পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩১ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এছাড়াও কাপ-পিরিচ প্রতীকে সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট। ধানের শীষের থেকে প্রায় ৪৮ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের মাওলানা আবু তালিব।
ঝিনাইদহ-৪ আসন সদর উপজেলার ৪টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ এবং হিজরা ভোটার ৫ জন।