সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া) আসনে ২০ কেন্দ্রের ফলে ২৮ হাজার ৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এই আসনে প্রায় সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ২০ কেন্দ্রের ফল ঘোষণা করেছেন চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২৮ হাজার ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১২ হাজার ৫৪১ ভোট।
কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। মোট প্রার্থী ৩ জন। কেন্দ্র রয়েছে ১৭৭টি।