logo

এহছানুল হক মিলন বিজয়ী, জামায়াত প্রার্থীর অভিনন্দন

এহছানুল হক মিলন বিজয়ী, জামায়াত প্রার্থীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

এর আগে আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তার পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় তার ফেসবুকে ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।’