logo

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন: ইইউর পর্যবেক্ষক প্রধান

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন: ইইউর পর্যবেক্ষক প্রধান

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ইইউর পর্যবেক্ষক প্রধান বলেন, এই কেন্দ্রে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি। 

 

তিনি বলেন, বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আশা করি শুধু রাজধানী নয়—সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইভার্স ইজাবস বলেন, প্রাথমিকভাবে ইইউ দল নির্বাচনের পরিবেশ ও সময়মতো ভোটগ্রহণ শুরু হলো কি না, সেটি পরিদর্শন করা হলো। পরে আমরা আরও তথ্য জানাতে পারব।

এর আগে, নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টেপাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য সেট করেন। এরপর নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।