শেরপুরে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের বই ছিনতাই করা হয়েছে। ছিনতাই হওয়া তিনটি ব্যালট বই উদ্ধার করেছে প্রশাসন।
এ সময় ব্যালট বইসহ মো. মাসুদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেন নামে একজনকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক। তিনি জানান, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। পরে বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করে জানানো হবে।