মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির আব্দুস সালাম আজাদের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সীগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয় পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৩১টি কেন্দ্রের ফলাফল, পোস্টাল ভোটসহ পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আব্দুস সালাম আজাদ ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২২ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেএম বিল্লাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৮৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আশিক মাহমুদ চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৫১ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. নোমান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট।
সব মিলিয়ে বিএনপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।