logo

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকির জয়

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকির জয়

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারিভাবে জয় লাভ করেছেন বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার দলীয় প্রতীক ‘মাথাল’ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে, আগেরদিন বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন জোনায়েদ সাকি।