logo

কুড়িগ্রাম ১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলামের জয়

কুড়িগ্রাম ১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলামের জয়

কুড়িগ্রাম ১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১৭ হাজার ২৯২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসনের ২৩১টি কেন্দ্রের সব কেন্দ্রের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। এতে আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

ফলাফল ঘোষণার পর আনোয়ারুল ইসলামের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই বিজয় কুড়িগ্রাম-১ আসনের জনগণের। তারা পরিবর্তন ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’

কুড়িগ্রাম-১ আসনটি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।