logo

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন জামায়াত আমির

রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৮টায় ভোট দেন তিনি। কেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।

জামায়াতের আমির ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। তার সঙ্গে বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম খানের প্রতিদ্বন্দ্বিতায় আভাস দিয়েছেন ভোটাররা।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা এ আসনে পড়েছে। 

এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন, যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯০২ জন। অর্থাৎ, মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ নারী।