logo

শরণখোলায় সংঘর্ষে জামায়াতের ৬ নেতাকর্মী আহত

শরণখোলায় সংঘর্ষে জামায়াতের ৬ নেতাকর্মী আহত

বাগেরহাটের শরণখোলায় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছেন।

বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, সকালে নির্বাচনি পরিবেশে উত্তেজনার একপর্যায়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা তাদের ছয় নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে। এ ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।