logo

২৬ কেন্দ্রে মির্জা ফখরুল এগিয়ে

২৬ কেন্দ্রে মির্জা ফখরুল এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের ২৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭০১ ভোট।

অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৯ হাজার ৩৪২ ভোট।

আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।