নোয়াখালী ৩ আসনে বিএনপির বরকত উল্লাহ বুলুর জয়
এশিয়া পোস্ট নিউজ

নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ফলাফল নিশ্চিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনের ১৬৬ কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। এতে বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।
ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।




