logo

এক কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রুমিন ফারহানা

এক কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এক কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রয়েছেন ‘হাঁস’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ১২৯ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন মাওলানা জুনায়েদ হাবিব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে।

আসনটির ওই কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৮০১টি। অন্যদিকে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৯৩০ ভোট।