মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় মোট ১৭০ ভোটকেন্দ্রের ফল পাওয়া গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার তিনজন।
প্রাপ্ত ফলে দেখা যায়, সিরাজদিখান উপজেলায় ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ পেয়েছেন ৯৪ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ৪৮ হাজার ৬০০ ভোট। এছাড়া ফুটবল প্রতীক ৬ হাজার ৬১০, হাতপাখা ৩ হাজার ৪৯৯, আপেল ১৯৬ এবং কাস্তে প্রতীক ১৭২ ভোট পেয়েছে।
অন্যদিকে শ্রীনগর উপজেলায় ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ৭৭৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯ হাজার ৫৫৯ ভোট। এছাড়া ফুটবল ২৩ হাজার ৭৮৪, হাতপাখা ৫ হাজার ৪১৮, আপেল ১১৬ এবং কাস্তে প্রতীক ২৪৮ ভোট পেয়েছে।
দুই উপজেলা মিলিয়ে ধানের শীষ মোট ১ লাখ ৬৪ হাজার ৯১৪ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা পেয়েছে মোট ৯৮ হাজার ১৫৯ ভোট। ফলে বিএনপির প্রার্থী ৬৬ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।