২২ হাজার ভোটের ব্যবধানে জয়ী জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ হাজার ভোটের ব্যবধানে গাইবান্ধা-২ (সদর) আসনে বেসরকারিভাবে বিজয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল করিম। তিনি জেলা জামায়াতে ইসলামীর আমির। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) রাতে এই তথ্য পাওয়া গেছে।
গাইবান্ধা-২ আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল করিম মোট ১১৮টি কেন্দ্রে পেয়েছেন ৬৩ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৪১ হাজার ৭০৪ ভোট।