logo

চট্টগ্রামে ভোটকেন্দ্রের লাইনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ভোটকেন্দ্রের লাইনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি কাজীর দেউড়ি এলাকার ব্যাটারিগলি মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালেই ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে আসেন মনু মিয়া। সে সময় কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি ছিল। নিজের পালার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকাকালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা স্বজন ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।