নির্বাচন পরিস্থিতি নিয়ে ৩ দফা ব্রিফিং করবে এনসিপি

চলমান নির্বাচন পরিস্থিতি নিয়ে তিন দফা ব্রিফিং করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংগুলো দুপুর ২টা, বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় অনুষ্ঠিত হবে। এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়গুলোতে বক্তব্য প্রদান করবেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক নির্বাচন পরিস্থিতি, বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য, অনিয়মের অভিযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যায়ক্রমে গণমাধ্যমের সামনে তুলে ধরতেই এ তিন দফা ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন।
নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে।