বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলমের জয়

বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফল জানা যায়। এ আসনে জাতীয় নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ছিল ৭২ দশমিক ৬৩ শতাংশ।
চূড়ান্ত ফল নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।