logo

বরিশাল-৫ আসনে পরাজিত একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্তী

বরিশাল-৫ আসনে পরাজিত একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্তী

বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ২১ হাজার ৯৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আসনটিতে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার  ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এদিকে ডা. মনীষা চক্রবর্তী রাতে এক ফেসবুক পোস্টে লেখেন, একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।  এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৯০ কেন্দ্রে আমাদের প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৭৬। সবার এই আন্তরিক সমর্থন ও ভাবাসা আমাদের শক্তি জোগাতে থাকুক। জনগণের ক্ষমতায়নের লড়াই চলবে!