মৌলভীবাজারে ৪ আসনেই বিএনপির জয়

প্রথমবারের মতো মৌলভীবাজারের চারটি আসনে একযোগে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা ও একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠু ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬১০ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৭ ভোট।
মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী নাসের রহমান। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।