ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থীর

রাজধানীর বাংলাবাজার বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের জামায়াত প্রার্থী।
ঢাকা-৬ আসনের ভোটকেন্দ্র বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ করেছেন ওই আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৬ আসনের জামায়াতের প্রার্থী গেন্ডারিয়া থানাধীন গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে জামায়াতের এজেন্টদের ব্যালট বাক্স দেখাননি রিটার্নিং কর্মকর্তারা। এটা পরিষ্কার কারচুপি।
এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ভিত্তিহীন তথ্য।
এর আগে, আজ সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি ভোট প্রদান করেন। এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়।