logo

৩ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

৩ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে ভোটের দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। 

তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।