জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা হওয়া ফল থেকে জানা যায়- জামালপুর ২-ইসলামপুর আসনে ৯২টি কেন্দ্রের মোট ফলাফলে সুলতান মাহমুদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯৫ হাজার ৬৭৮।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের ড. ছামিউল হক ফারুকি পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
এতে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ৩৪ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।