এগিয়ে গেলেন মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস।
১২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।