logo

হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। ৬২ হাজার ৬১৬ ভোটের ব্যবধানে তিনি এ জয় পান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৭২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৭১৯ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৩২ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৪ হাজার ৯৯৩।