logo

বগুড়া ১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলামের জয়

বগুড়া ১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলামের জয়

বগুড়া ১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে এ ফলাফলে এখনো পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১২৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৬১ দশমিক ৮৬ শতাংশ।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।