logo

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যেই জিতুক আমরা তাদের বরণ করে নেব, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ৫৪ বছরের বস্তাপচা রাজনীতির সমাপ্তি হতে চলেছে। বর্তমান যুব সমাজ বস্তাপচা এসব রাজনীতি আর দেখতে চায় না।

তিনি আরও বলেন, জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেন, তাহলে আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।
 
ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। অতীতে যে জেলা যত বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেসব জেলায় তত বেশি উন্নয়ন করব।
 
নারীদের ওপর সহিংসতার বিষয়ে জামায়া আমির বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে আমি সোচ্চার থাকায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছে একটি গোষ্ঠী।