logo

বিএনপির জয়ে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

বিএনপির জয়ে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ফেসবুকে পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায়। সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের উপস্থিতি কামনা করছি।’