ফেনী-৩ আসনে জয়ের পথে বিএনপি প্রার্থী মিন্টু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মুনিরা হক ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলে আবদুল আউয়াল মিন্টু ধানের শীষ প্রতীকে ১,৪১,২৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন (মানিক) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪,৮১২ ভোট।