logo

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন ও শিশু আমেনা খানম (১৩)। 

বিষয়টি নিশ্চিত করে ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

 

তিনি বলেন, বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। 

ঘটনার পরও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে ভোটাররা কেন্দ্রে আসছেন বলে জানান তিনি।