সৌহার্দ ও সম্প্রীতির বার্তা দিলেন দুই প্রার্থীর এজেন্টরা

সুনামগঞ্জ-২ আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর নির্বাচনির প্রধান এজেন্ট একত্রে সৌহার্দ ও সম্প্রীতি বার্তা দিয়েছেন। অবিশ্বাস্য হলেও আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা সদরের দিরাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে।
এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাছির চৌধুরী ও জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রধান এজেন্ট একত্রে হাস্যোজ্জ্বল মুখে সৌহার্দ ও সম্প্রীতি বার্তা দেন। তারা উভয়ই দিরাই-শাল্লার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন এবং দিরাই-শাল্লার উন্নয়নে ভোট প্রদানের আহ্বান জানান। দিরাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে তারা এমন বার্তা দেন। বিএনপি প্রার্থী নাছির চৌধুরীর প্রধান এজেন্ট দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রুদ্র মিজান ও জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রধান এজেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম।