শেরপুর ১ আসনে জামায়াতের হাফেজ রাশেদুল ইসলামের বড় জয়

শেরপুর ১ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যিনি পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট। তৃতীয় স্থানে অবস্থান করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ, যিনি পেয়েছেন ৬০ হাজার ৩৯৭ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, আসনের ১৪৫টি কেন্দ্রে ভোট গণনার পর দেখা গেছে, হাফেজ রাশেদুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৬৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন।
শেরপুর ১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।