logo

পাঁচ আসনের ৩টিতে ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

পাঁচ আসনের ৩টিতে ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন স্থানে  নির্বাচনি  ফলাফলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন। আবার কিছু  আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাওয়া স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সুনামগঞ্জ-২ আসনের ৪১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ৮৩৮ ভোট। 

দিনাজপুর -১ আসনের ১৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ২২ হাজার ৬০৯  ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  দাঁড়িপাল্লা প্রতীকের  প্রার্থী  পেয়েছেন ১৪ হাজার ৭১৮ ভোট। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ৪৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের  প্রার্থী  ৪৫ হাজার ১০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট। 

রংপুর-৫ আসনের ৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৫৯ হাজার ১৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৫ হাজার ১৫৫ ভোট পেয়েছেন ।  

পাবনা-১ আসনের ২০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ১৭ হাজার ১১৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৭ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন।  

এর আগে সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।