logo

৩৫ বছর পর দেশে ফিরছে পুরুষ প্রধানমন্ত্রীর যুগ

৩৫ বছর পর দেশে ফিরছে পুরুষ প্রধানমন্ত্রীর যুগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত আসনভিত্তিক ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয় নিশ্চিত করেছে। ফলে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রায় সাড়ে তিন দশক পর দেশে আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ ফলাফল অনুযায়ী, বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। আর ঢাকা-১৭ আসন থেকে ৭২ হাজার ৬৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে বিভিন্ন আসনে একে একে বেসরকারি ফল ঘোষণা করা হয়। সেই ফলাফলের ভিত্তিতেই বিএনপি-জোটের নিরঙ্কুশ এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হয়।

দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। তিনি ১৯৮৯ সালের ১২ আগস্ট থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক অস্থিরতার সময় সরকার পরিচালনা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষার চেষ্টা করেন। এরশাদ পদত্যাগ করার পর তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান।

১৯৯০ সালের পর থেকে আর কোনো পুরুষ সরকারপ্রধানের দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।