logo

ঢাকা বিভাগের কোন আসনে কে কত ভোট পেলেন

ঢাকা বিভাগের কোন আসনে কে কত ভোট পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়ার হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফলাফল ঘোষণা কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফলাফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবারের নির্বাচনে ঢাকা বিভাগে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন-পাশাপাশি কোন আসনে কে কত ভোট পেলেন, পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

ঢাকা বিভাগ

ঢাকা-১
ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।

ঢাকা-২
ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

ঢাকা-৩
ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪
ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ ৭৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।

ঢাকা-৫
ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নবী উল্লা ৮৭ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।

ঢাকা-৬
ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান ৫৫ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন।

ঢাকা-৭
ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লা ৯৮ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন।

ঢাকা-৮
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়েছেন।

ঢাকা-৯
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

ঢাকা-১০
ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা-১১
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। 

ঢাকা-১২
ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা-১৩
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফতে মজলিশের প্রার্থী মো. মামুনুল হক ৮৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৪
ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী মীর আহমাদ বিন কাসেম পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম ৮৩ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।

ঢাকা-১৫
ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৭
ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান ৬৮ হাজার ৩০০ ভোট পেয়েছেন।

ঢাকা-১৮
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ৩৫০ ভোট পেয়েছেন।

ঢাকা-১৯
ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০
ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাবিলা তাসনিদ ৫৭ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-১
টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-২
টাঙ্গাইল-২ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হুমায়ুন কবীর ৬০ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৩
টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক ৮২ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৪
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফর রহমান পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীক নিয়ে ৬২ হাজার ৫০৯ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৫
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহছান হাবিব ৮০ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৬
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ. কে. এম. আব্দুল হামিদ ৯১ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-৭
টাঙ্গাইল-৭ আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দীকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।

টাঙ্গাইল-৮
টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৫৫ হাজার ৭০৯ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ-১
মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক ৭৭ হাজার ৮১৮ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ-২
মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাহ উদ্দিন ৮১ হাজার ৫৩১ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ-৩
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর ৬৪ হাজার ২৪২ ভোট পেয়েছেন।

নরসিংদী-১
নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা ৯৫ হাজার ৩৪৯ ভোট পেয়েছেন।

নরসিংদী-২
নরসিংদী-২ আসনে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৭৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমজাদ হোসাইন ৫৫ হাজার ৯২০ ভোট পেয়েছেন।

নরসিংদী-৩
নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী পেয়েছেন ৮২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।

নরসিংদী-৪
নরসিংদী-৪ আসনে বিএনপির প্রার্থী সরদার মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ৭৮ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন।

নরসিংদী-৫
নরসিংদী-৫ আসনে বিএনপির প্রার্থী মো. আশরাফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম রিকশা প্রতীকে ৪৪ হাজার ৯৮১ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-১
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদী রিকশা প্রতীকে ১ লাখ ১ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-২
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।

কিশোরগঞ্জ-৩
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।

কিশোরগঞ্জ-৪
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী মো. ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রোকন রেজা শেখ ৫৭ হাজার ৮২৯ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-৫
কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা  পেয়েছেন ৬৬ হাজার ১১৮ ভোট।

কিশোরগঞ্জ-৬
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে ৪৪ হাজার ৯৫ ভোট পেয়েছেন।
 
মুন্সিগঞ্জ-১
মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো.আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

মুন্সিগঞ্জ-২
মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

মুন্সিগঞ্জ-৩

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মো.কামরুজ্জামান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী মো.মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

গাজীপুর-১
গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ০৬৮ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৮৭ ভোট।

গাজীপুর-২
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল করিম রনি পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আলী নাসের খান পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৬ ভোট।

গাজীপুর-৩
গাজীপুর- ৩ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২১৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক (রিকশা) প্রতীকে পেয়েছেন- ৬৬ হাজার ২০২ ভোট।

গাজীপুর-৪
গাজীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৯ হাজার ৩৫৯টি ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৪৮ হাজার ৮৬৯টি ভোট।

গাজীপুর-৫
গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৭ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. খাইরুল হাসান (দাঁড়িপাল্লা) মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৮৯১ ভোট।

নারায়ণগঞ্জ-১
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৯১ হাজার ৬৯০ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ-২
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির নজরুল ইসলাম (আজাদ)। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট। 

নারায়ণগঞ্জ-৩
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ 
নারায়ণগঞ্জ-৪ আসনে ১১–দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন। আসনটিতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। আসনটির ১৬৪ কেন্দ্রে ভোট পড়েছে ৫৬ দশমিক ৫১ শতাংশ।

রাজবাড়ী-১
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।

রাজবাড়ী-২
রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামিল হিজাযী ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।

ফরিদপুর-১
ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। এ আসনে ড. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট। এ আসনে শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩
ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুত তাওয়াব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট।

ফরিদপুর-৪
ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট।

গোপালগঞ্জ-১ 
এই আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট।

গোপালগঞ্জ-২
এ আসনে বিএনপির কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ 
এ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট।

মাদারীপুর-১
মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

মাদারীপুর-২
মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।

মাদারীপুর-৩
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন।

শরীয়তপুর-১
শরীয়তপুর-১ আসনে ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দিন আহমেদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।

শরীয়তপুর-২
শরীয়তপুর-২ আসনে জয় লাভ করেছেন ধানের শীষ প্রতীকের শফিকুর রহমান কিরণ। বিএনপির এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাহমুদ হোসেন বাকাউল পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট।

শরীয়তপুর-৩
শরীয়তপুর-৩ আসনে ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম ভোট পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪টি।