logo

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের জয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের জয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে জয় পান।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, আসনের ১৭২টি কেন্দ্রের ফলাফলে নুরুল ইসলাম বুলবুল মোট ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, এ আসনে প্রায় ৫৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।