logo

সুনামগঞ্জ-৩ আসনে‌ বিএনপি প্রার্থী কয়ছর বিজয়ী

সুনামগঞ্জ-৩ আসনে‌ বিএনপি প্রার্থী কয়ছর বিজয়ী

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা) আসনে‌ বিএনপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি ধানের শীষ প্রতীকে ৯৬,৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৫৪ হাজার ৭১৮ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন (তালা প্রতীকে) ৪১,৯৪৮ ভোট পেয়েছেন।

তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত কোনো ফল ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের নির্বাচন পরিচালনা ও মনিটরিং সেল থেকে এ তথ্য জানা গেছে।

সুনামগঞ্জ-৩ আসনে দুটি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ভোটকেন্দ্র ১৪৭টি। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ১৫ জন। এ আসনের নির্বাচনে বিএনপি, খেলাফত মজলিস, এবি পার্টিসহ মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।