logo

হবিগঞ্জের চারটি আসনেই বিএনপির জয়

হবিগঞ্জের চারটি আসনেই বিএনপির জয়

হবিগঞ্জের চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থীমাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিশের আব্দুল বাছিত পেয়েছেন ৪৮ হাজার ৩৮৮ ভোট।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ জি কে গউছ। তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম ফয়সল। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭৮  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি পেয়েছেন ৪৮ হাজার ৩০১ ভোট।