ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে তিনি ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ইউনুচ আলী।
ঘোষণা অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
সে হিসাবে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াত আমির।
কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ছিলেন ছয়জন। এই আসনে প্রদত্ত বৈধ ভোটের অন্য ভোটগুলো পেয়েছেন বাকি ছয়জন।
এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ ভোট। ভোট পড়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৭২ ভোট। ভোট বাতিল হয়েছে ২ হাজার ২৮৮ ভোট।