logo

২৭ কেন্দ্রে এগি‌য়ে তা‌রেক রহমান

২৭ কেন্দ্রে এগি‌য়ে তা‌রেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে বগুড়া-৬ (সদর) আসনে ২৭ কেন্দ্রের ফলাফলে ৩৭ হাজার ৪৬৫ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট। 

বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। এই আসনটিতে মোট আস‌নে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

একটি পোস্টাল কেন্দ্রসহ আসনটিতে মোট ১৫১ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৭ কেন্দ্রের ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।