logo

শেরপুর ২ আসনে বিএনপির ফাহিম চৌধুরীর জয়

শেরপুর ২ আসনে বিএনপির ফাহিম চৌধুরীর জয়

শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ১৫ হাজার ৪৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, যিনি ১ লাখ ৫ হাজার ৪৫৬ ভোট পেয়েছেন। আসনের ১৫৪টি কেন্দ্রের ভোট গণনায় দেখা গেছে, ফাহিম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ হাজার ৯৩২ ভোটে এগিয়ে রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। ভোটার উপস্থিতি প্রায় ৫১.৭৫ শতাংশ।

তবে হাইকোর্টের রায়ে বিএনপির প্রার্থীর নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার ফলাফল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী শুনানির পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।