এনসিপি থেকে সংসদে যাচ্ছেন তরুণ ৬ নেতা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন। তারা সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করলে এ তথ্য জানা যায়।
এনসিপি থেকে জয়ী হওয়া ছয়জন হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ।
নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমকে ২ হাজার ৩৯ ভোটে হারিছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে শাপলা কলি প্রতীকে নাহিদ পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
আখতার হোসেন
রংপুর-৪ আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
আবদুল হান্নান মাসউদ
নোয়াখালী-৬ আসনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
আতিকুর রহমান মোজাহিদ
কুড়িগ্রাম-২ আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট।