বরিশাল ৫ আসনে ধানের শীষের জয়

বরিশাল ৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, বরিশাল-৫ আসনে মোট ১৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীকের মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। এছাড়া বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবত্তী মই প্রতীকে ২১ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।
মোট প্রার্থী সংখ্যা ছিল ৬ জন। বৈধ ভোটার ছিলেন ২ লাখ ৪৯ হাজার ৮১৩ জন। মোট প্রাপ্ত ভোট সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৫১৯ এবং বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৭০৬।
বিজয়ীর বক্তব্যে মজিবর রহমান সরোয়ার জানান, বরিশালের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করবেন এবং বরিশালের উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাবেন।