logo

কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে: ডা. মনীষা

কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে: ডা. মনীষা

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী বরিশাল জেলার আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে পেশিশক্তির একটা প্রভাব বিস্তার করা হয়েছে। এলাকায় এলাকায় পেশিশক্তির মহড়া দেওয়া হয়েছে। সকালে কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর এসে সি জি এম মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটদান শেষে এসব অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও ফলাফল ঘোষণা করার আগ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসন সঠিকভাবে দায়িত্বপালন করলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। প্রশাসন নিরপেক্ষ না থাকে তাহলে সুষ্ঠু ভোট কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রশাসনকে পেশিশক্তির প্রভাব বন্ধ করতে হবে, তা না পারলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা থাকবে না।

এদিকে বরিশালে মোট ৮৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫৫ ও গুরুত্বপূর্ণ ২৩৬টি আর সাধারণ ৩৪২টি। এসব ভোটকেন্দ্রের সেনাবাহিনীর প্রায় ১৫০০ সদস্য, পুলিশের  ২ হাজার ৬৬৭ সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ৬০ জনসহ ১টি জাহাজ নিয়ে থাকবে নৌবাহিনী  ৫টি ইউনিটের ১৫০ জন কোস্টগার্ড ছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করবেন।  এসব বাহিনীর সদস্যরা এরই মধ্যে কেন্দ্র গুলো পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।