logo

কালীগঞ্জে এজেন্ট স্বাক্ষরিত ২৩ ফলাফল শিট জব্দ

কালীগঞ্জে এজেন্ট স্বাক্ষরিত ২৩ ফলাফল শিট জব্দ

ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয় এবং ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট সিটে স্বাক্ষর করার অভিযোগে প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়। 

এদিকে এই ঘটনার পর ওই ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন বিজিবি, সেনাবাহিনী ও সহকারী রিটানিক কর্মকর্তারা। 

জানা যায়, আগামীকাল সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু আজ রাতেই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। সে সময় কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই  ফাঁকা রেজাল্ট সিটে স্বাক্ষর করে নেন। এরপর দাঁড়িপাল্লার প্রতীকের এ এজেন্ট এসে সাতটি রেজাল্ট সিটে স্বাক্ষর করেন।

নিরাপত্তার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনা শেষে এজেন্টরা রেজাল্ট সিটে স্বাক্ষর করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট সিট জব্দ করেছি। সঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।