logo

ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিম

ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন শেষে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন জসিমউদ্দীন।

জসিমউদ্দীন ফেসবুক লাইভে ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ অর্থ বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এসব অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এশিয়া পোস্টকে বলেন, নির্বাচন শেষে তিনি নাকি নির্বাচন বর্জন করেছে, এমন তথ্য শুনলাম। তবে খবর নিয়ে দেখেন, দেবিদ্বারে শতভাগ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়েছে। 

 

ট্রাক প্রার্থী জসিমউদ্দিন তাদের কাছে লিখিত অভিযোগ বা নির্বাচন বয়কটের বিষয়ে কিছুই জানায়নি বলে জানান মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।